Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি! চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণনগরে

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিলারে বেঁধে রেখে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটল নদীয়ার কৃষ্ণনগরের পাঁচ মাথা মোড় এলাকায়

চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি! চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণনগরে
  • ৫ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: চোর সন্দেহে এক ব্যক্তিকে পিলারে বেঁধে রেখে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটল নদীয়ার কৃষ্ণনগরের পাঁচ মাথা মোড় এলাকায়। আজ, বৃহস্পতিবার সকালে ঘটেছে ঘটনাটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পাঁচ মাথা মোড়ে সৌরজিৎ বিশ্বাস নামের এক বাসিন্দার বাড়িতে নির্মাণের কাজ চলছিল। বাড়ির নির্মাণ শ্রমিকরা চা খাওয়ার জন্য বাইরে বের হয়। তখন এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই বাড়ির মালিক ও শ্রমিকদের মোবাইল ফোন চুরি করার চেষ্টা করে। সেই সময়ে সৌরজিৎ বাবুর ছেলে ওই ব্যক্তিকে দেখতে পান।

Advertisement

অচেনা ব্যক্তি হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। অভিযুক্ত ব্যক্তিকে আটকাতে গেলে দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই দৃশ্য দেখে সৌরজিৎ বাবুর বাড়িতে ছুটে আসেন স্থানীয়রা। অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করা হয়। তারপরে তাকে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে বেঁধে রেখে মারধর করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ