Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বারুইপুরের হাড়দহ পঞ্চায়েতের ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন

বারুইপুরের ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় বিজেপি কর্মী বাপি প্রামাণিককে পিটিয়ে খুন করা হয়েছে। এলাকার পুজো কমিটি নিয়ে দ্বন্দ্বের জের। বিস্তারিত পড়ুন।

বারুইপুরের হাড়দহ পঞ্চায়েতের ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন
  • ২৪ আগস্ট, ২০২৬ ১১:২৪
Prefer us on Google

এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। বারুইপুরের হাড়দহ পঞ্চায়েতের ট্যাঙ্গারবেড়িয়া এলাকার ঘটনা। মৃতের নাম বাপি প্রামাণিক (৪৫)। পরিবারের অভিযোগ, রবিবার রাতে পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। স্থানীয় সূত্রের খবর, এলাকার একটি পুজোর কমিটি গঠন নিয়ে সম্প্রতি দু'পক্ষের গোলমাল বাধে। বাপি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। এলাকার এক বহিষ্কৃত বিজেপি নেতার সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। পুজো কমিটি গঠন নিয়েও দু'জনের মধ্যে ঝামেলা হয়। তার জেরেই এই ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ