ফরিদাবাদ (হরিয়ানা): দু’মাস আগে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ। শ্বশুরবাড়ির সামনে মাটি খুঁড়ে উদ্ধার সেই মহিলার দেহ। ঘটনায় শ্বশুরবাড়ির চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিস। জেরার মুখে খুনের অপরাধ স্বীকার করেছে মৃতার শ্বশুর।

মৃতার নাম তনু সিং। বছর দুই আগে হরিয়ানার ফিরোদাবাদের অরুণ সিং-এর সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই অশান্তিতে ছিলেন তনু। পণ দেওয়া নিয়ে শ্বশুরবাড়ির তরফে রীতিমতো চাপ দেওয়া হতো তাঁকে। অতিষ্ট হয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। সেখানে বেশ কিছুদিন কাটান। পরে শ্বশুরবাড়ি ফিরে গেলে আবার অশান্তি শুরু হয়। বাড়ির সঙ্গে তাঁকে যোগাযোগ করতে দেওয়া হতো না বলেও দাবি করেছেন মৃতার পরিবারের লোকজন। মাস দুই আগে হঠাৎ তাঁরা জানতে পারেন, তনু নিখোঁজ। শ্বশুরবাড়ির তরফে জানানো হয়, বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তনু। থানায় মিসিং ডায়েরিও করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। দু’মাস পেরিয়ে গেলেও তনুর খোঁজ মেলেনি। এদিকে শুক্রবার সকালে ওই এলাকায় নালা তৈরির জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে আসে তনুর মৃতদেহ। আশ্চর্যভাবে মাটি খোঁড়া হচ্ছিল মৃতার শ্বশুরবাড়ির ঠিক সামনে। তাতেই সন্দেহ বাড়ে পুলিসের। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় স্বামী, সহ চারজনকে। জেরার মুখে সব সত্যি স্বীকার করে শ্বশুর ভূপ সিং। এপ্রিলের ২১-২২ তারিখ রাতে তনুকে খুন করে শ্বশুর ভূপ সিং। দেহটি বাড়ির কাছে মাটি চাপা দেওয়া হয়।