Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইল নয়, মাঠে ফিরুক নতুন প্রজন্ম, বার্তা দিতে বারাসতে ফুটবলের মিলন মেলা

এক মাস ধরে বিশ্বকাপের নেশায় ডুবেছিল বাঙালি। ফাইনালের আগে সেই ফুটবল-আবেগকে অন্য খাতে বইয়ে দিল বারাসতের নওপাড়ার একটি ক্লাব।

মোবাইল নয়, মাঠে ফিরুক নতুন প্রজন্ম, বার্তা দিতে বারাসতে ফুটবলের মিলন মেলা
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক মাস ধরে বিশ্বকাপের নেশায় ডুবেছিল বাঙালি। ফাইনালের আগে সেই ফুটবল-আবেগকে অন্য খাতে বইয়ে দিল বারাসতের নওপাড়ার একটি ক্লাব। লক্ষ্য— ফুটবলে নতুন প্রজন্মের উৎসাহ বৃদ্ধি। সেই সঙ্গে মোবাইলের পর্দা থেকে তাদের মাঠে ফিরিয়ে আনা। রবিবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও আর্জেন্টিনা। এই ম্যাচকে ঘিরেই ক্লাবের মাঠে বসে ফুটবলের ‘মিলন মেলা’! আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানির সমর্থকরা তাঁদের প্রিয় দলের জার্সি গায়ে, হাতে বিশ্ব ফুটবল তারকাদের কাট-আউট নিয়ে যোগ দেন মেলায়।

Advertisement

এদিন ১০০ জন বিভিন্ন দলের সমর্থকের হাতে তুলে দেওয়া হয় তাঁদের প্রিয় ফুটবলারের ছবি সহ স্মারক। সঙ্গে কাটা হয় কেক, খাওয়া-দাওয়া এবং এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখা। ক্লাবের অন্যতম কর্মকর্তা সন্দীপ মিত্রের কথায়, বিশ্বকাপের উন্মাদনা কয়েকদিনের। কিন্তু  ফুটবল আমাদের প্রাণের খেলা। এখনকার ছেলেমেয়েরা সবাই মোবাইলেই বুঁদ। তারা আবার মাঠে ফিরুক, খেলাধুলার সঙ্গে যুক্ত হোক— এই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ