Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

‘অন্য ধরনের ক্ষেপণাস্ত্র...’, এবার ট্রাম্পের মুখেও ব্রহ্মস?

গত শনিবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা প্রথমে তিনিই ঘোষণা করেছিলেন। বলেছিলেন, তাঁর জন্যই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত এড়ানো গিয়েছে। কাতারেও ফের একই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘অন্য ধরনের ক্ষেপণাস্ত্র...’, এবার ট্রাম্পের মুখেও ব্রহ্মস?
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দোহা: গত শনিবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা প্রথমে তিনিই ঘোষণা করেছিলেন। বলেছিলেন, তাঁর জন্যই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত এড়ানো গিয়েছে। কাতারেও ফের একই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সেখানকার সেনা ঘাঁটিতে মার্কিন সৈনিকদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন তিনি। সেই ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধবিরতি করিয়েছি সেটা বলব না। তবে গত সপ্তাহে ভারত-পাকিস্তানের মধ্যে ঝামেলা মেটাতে সাহায্য করেছি। অন্য ধরনের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমি বলেছিলাম, যুদ্ধের পরিবর্তে বাণিজ্য করি। পাকিস্তান ও ভারত এবিষয়ে সন্তোষ প্রকাশ করেছে। আশা করছি, ওরা এই পথ অনুসরণ করেই এগিয়ে যাবে।’ ‘অপারেশন সিন্দুর’-এর মধ্যে দিয়ে পহেলগাঁও জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। অন্যদিকে, দিনকয়েক আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ভারত। এবার নিজের বক্তব্যে ‘অন্য ধরনের একটি ক্ষেপণাস্ত্র’ বলে ট্রাম্প কি সেই ইঙ্গিতই দিলেন? উত্তর খুঁজছে ওয়াকিবহাল মহল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ