Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দুই নায়িকার আড্ডা

একজন প্রচুর কথা বলেন। একবার কথা শুরু করলে তাঁকে থামানো মুশকিল।

দুই নায়িকার আড্ডা
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

একজন প্রচুর কথা বলেন। একবার কথা শুরু করলে তাঁকে থামানো মুশকিল। আর একজন কথা শোনেন বেশি, বলেন কম। এহেন দুই নায়িকা কাজল এবং টুইঙ্কল খান্না এবার এক ফ্রেমে। না! কোনও ছবির শ্যুটিং নয়। দুই নায়িকা একসঙ্গে শুরু করছেন একটি টক শো। যার নাম ‘টু মাচ’। প্রাইম ভিডিওর প্ল্যাটফর্মে দেখা যাবে এই আড্ডা। বলিউডের গসিপ, পারিশ্রমিক নিয়ে বৈষম্য, কাস্টিং কাউচ, নেপোটিজম— নানা ধরনের বিষয় উঠে আসবে তাঁদের আলোচনায়। চায়ের আড্ডায় দুই বন্ধুর কথোপকথনের যেমন নির্দিষ্ট কোনও রুটম্যাপ থাকে না, এই টক শো দেখলে দর্শকের তেমনই অনুভূতি হবে বলে দাবি নির্মাতাদের। দুই নায়িকাই নিজের শর্তে কাজ করেছেন। কখনও তাঁদের মত গ্রাহ্য হয়েছে। কখনও বা বাকিদের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। তা নিয়ে সরবও হয়েছেন দু’জন। টুইঙ্কল এখন আর মূল ধারার অভিনয়ের সঙ্গে যুক্ত নন। তিনি লেখার কাজে মন দিয়েছেন। তাঁর প্রকাশিত বই পাঠক মহলে সমাদৃত। অন্যদিকে কাজল ভিন্ন ধারার গল্পে এখনও নিজেকে আবিষ্কার করে চলেছেন। টিকে থাকতে গেলে কি সত্যিই আপস করতে হয়? এমনই নানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই আড্ডায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ