Bartaman Logo
৯ জুন, ২০২৬

চার মাস আগে কামড়েছিল কুকুর, বেঙ্গালুরুতে জলাতঙ্কে মৃত্যু শিশুর, গাজিয়াবাদে সারমেয়কে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মৃত পুলিস

রাজধানী দিল্লি থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এনিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই নির্দেশ বিস্তারিত বিবেচনার জন্য তিন বিচারপতির নয়া বেঞ্চ গড়েছে শীর্ষ আদালত।

চার মাস আগে কামড়েছিল কুকুর, বেঙ্গালুরুতে জলাতঙ্কে মৃত্যু শিশুর, গাজিয়াবাদে সারমেয়কে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মৃত পুলিস
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু ও গাজিয়াবাদ: রাজধানী দিল্লি থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এনিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই নির্দেশ বিস্তারিত বিবেচনার জন্য তিন বিচারপতির নয়া বেঞ্চ গড়েছে শীর্ষ আদালত। আর এই বিতর্কের মধ্যেই পথকুকুরের কামড় প্রাণ কেড়ে নিল আরও এক শিশুর। কর্ণাটকের দেবনগরে মৃত্যু হল জলাতঙ্কে আক্রান্ত চার বছরের খাদিরা বানুর। মাস চারেক আগে রাস্তায় খেলায় সময় কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়েছিল শিশুটি। গুরুতর জখম অবস্থায় তাকে রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার হাসপাতালে ওই একরত্তির লড়াই থেমে গেল। এরইমধ্যে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পথকুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গিয়েছে পুলিসের এক মহিলা সাব ইনসপেক্টরের। নিহতের নাম রিচা সাচান (২৫)।  

Advertisement

কবি নগরের অতিরিক্ত পুলিস কমিশনার ভাস্কর ভার্মা বলেন, কাজের শেষে থানা থেকে মোটরসাইকেলে ফিরছিলেন রিচা। আচমকা একটি পথকুকুর সামনে চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান ওই সাব ইনসপেক্টর। পিছন থেকে আসা একটি গাড়ি তাঁকে পিষে দেয়। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও গুরুতর আঘাত পান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিসের একটি টিম। রিচাকে নিয়ে যাওয়া হয় সর্বোদয় হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 
কানপুরের বাসিন্দা রিচা ২০২৩ সালে সাব ইনসপেক্টর পদে নিযুক্ত হয়েছিলেন। এরইমধ্যে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। নিহতের মা-বাবা জানিয়েছেন, আগামী বছর মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সব শেষ হয়ে গেল। মৃত সাব ইনসপেক্টরকে গাজিয়াবাদ পুলিস লাইনসে শেষ শ্রদ্ধা জানানো হয়।

সম্পর্কিত সংবাদ