Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত, মাত্রা ৪.১

মাত্র ৯ দিনের ব্যবধানে ফের সাতসকালে ভূমিকম্প বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৪.১।

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত, মাত্রা ৪.১
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০২
Prefer us on Google

ঢাকা, ৩ ফেব্রুয়ারি: মাত্র ৯ দিনের ব্যবধানে ফের সাতসকালে ভূমিকম্প বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৪.১। উত্পত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিমি গভীরে। আজ, মঙ্গলবার ভোর ৪টে ৩৬ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভারতের সীমান্তবর্তী এলাকায়। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, খুবই মৃদু কম্পন অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

Advertisement

গত ২৫ জানুয়ারিও সাতসকালে কেঁপে উঠেছিল ভারতের উত্তর দিনাজপুর এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। উত্পত্তিস্থল ছিল বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা। সেই ঘটনার ৯ দিনের ব্যবধানে ফের আজ ভূমিকম্প হল। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশে। 

 

 

সম্পর্কিত সংবাদ