Bartaman Logo
১৭ জুন, ২০২৬

আমের নীচে চাপা পড়ে মৃত ৯ শ্রমিক, জখম ১০! অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা

অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায় মর্মান্তিক দুর্ঘটনা। আমবোঝাই লরির নীচে চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে ৯ জনের। পাশাপাশি জখম হয়েছেন আরও ১০ জন শ্রমিক।

আমের নীচে চাপা পড়ে মৃত ৯ শ্রমিক, জখম ১০! অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা
  • ১৪ জুলাই, ২০২৫ ২১:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, অমরাবতী: অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায় মর্মান্তিক দুর্ঘটনা। আমবোঝাই লরির নীচে চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে ৯ জনের। পাশাপাশি জখম হয়েছেন আরও ১০ জন শ্রমিক। নিহতদের মধ্যে ৫ জন মহিলাও রয়েছেন। আহতদের রাজামপেটের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

পুলিস সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের কাডাপা শহর থেকে প্রায় ৬০ কিমি দূরে পুল্লামপেটা মণ্ডলের রেড্ডি চেরুভু কাট্টায় এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিসের দাবি, লরির আমের স্তূপের উপরে বসে থাকা শ্রমিকরা ট্রাক-সহ আমের নীচে চাপা পড়ে যায়।

পুলিস জানিয়েছে, দুর্ঘটনা ঘটলেও লরির চালক বেঁচে গিয়েছেন। সেই চালকের দাবি, সামনে থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই তাঁর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এভং উল্টে যায়।    

স্থানীয়দের দাবি, লরিটি প্রায় ৩০-৪০ টন আম নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার সময় লরিটি উল্টে গেলে, আমের উপর বসে থাকা শ্রমিকেরা বিপুল পরিমাণ আমের নীচেই চাপা পড়ে যায়। পুলিস ঘটনাস্থলে পৌঁছে তাঁদের জেসিবি-র সাহায্যে উদ্ধার করে। 

সূত্রের দাবি, দুর্ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু  হয়। পরে আরও একজন মারা যায়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর শুনে শোকপ্রকাশ করেছেন পরিবহণ মন্ত্রী মান্দিপল্লি রামপ্রসাদ রেড্ডি। নিহতদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ