Bartaman Logo
২ জুন, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় গাড়ি, মৃত্যু ছয় শিশু সহ একই পরিবারের ৯ জনের

সম্ভবত ঘন অন্ধকারের কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তা থেকে সেটি ছিটকে গিয়ে পড়ে পাশের একটি গভীর কুয়োতে।

নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় গাড়ি, মৃত্যু ছয় শিশু সহ একই পরিবারের ৯ জনের
  • ৪ এপ্রিল, ২০২৬ ১১:০৪

নাসিক, ৪ এপ্রিল: বাড়ির ছোটদের কোচিং ক্লাসের বার্ষিক অনুষ্ঠান ছিল। সেখানেই গিয়েছিলেন পরিবারের লোকজন। গভীর রাতে চার চাকা গাড়িতে ফেরার পথে ঘটে গেল বিপত্তি। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ন’জনের। এরমধ্যে ছয় নাবালক আছে। শুক্রবার মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলার দিনদোরি টাউনের শিবাজিনগর এলাকায়। সদর শহর থেকে যার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।

Advertisement

পুলিশ জানিয়েছে, গতকাল রাত ১১টা ৪০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সম্ভবত ঘন অন্ধকারের কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তা থেকে সেটি ছিটকে গিয়ে পড়ে পাশের একটি গভীর কুয়োতে। বৃষ্টির জলে কুয়োটি কানায় কানায় ভর্তি ছিল। ফলে কারোর বেরিয়ে আসার কোনও উপায় ছিল না।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও প্রশাসন। ছুটে আসেন দমকলকর্মীরা। ডাকা হয় এনডিআরএফ-কেও। কিন্তু কুয়ো জলে ভর্তি থাকায় প্রবল সমস্যার মুখে পড়তে হয় উদ্ধারকর্মীদের। দীর্ঘক্ষণের চেষ্টায় শেষপর্যন্ত ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে টেনে তোলা হয়। গাড়ি থেকে একে একে উদ্ধার হয়েছে ন’টি নিথর দেহ। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় এক কিশোরী গাড়ি থেকে ছিটকে কুয়োয় পড়ে গিয়েছিল। তার সন্ধানে শুরু হয়েছে চলছে তল্লাশি।

সম্পর্কিত সংবাদ