Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাটপাড়া থেকে উদ্ধার হল ৯টি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১

নির্বচন যত এগিয়ে আসছে ততই অশান্ত হয়ে উঠছে ভাটপাড়া শিল্পাঞ্চল। অতীতে বহুবার এই অঞ্চলে অশান্তির খবর সামনে এসেছে।

ভাটপাড়া থেকে উদ্ধার হল ৯টি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: নির্বচন যত এগিয়ে আসছে ততই অশান্ত হয়ে উঠছে ভাটপাড়া শিল্পাঞ্চল। অতীতে বহুবার এই অঞ্চলে অশান্তির খবর সামনে এসেছে। যার জন্য সতর্ক পুলিশ প্রশাসন। নিয়মিত নাকা চেকিং এবং বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান  চালান হচ্ছে।  আর এই সতর্কতার ফল মিলল হাতেনাতে।  ভাটপাড়া থেকে ন’টি  আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। রবি পাসোয়ান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র ও চারটি কার্তুজ। তাকে জেরা করে আরো পাঁচটি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি কার্তুজ উদ্ধার হয়েছে। 

Advertisement

ভাটপাড়া এলাকাকে শান্ত রাখতে এই উদ্ধার পুলিশের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত গত এক মাসে ভাটপাড়া থানা এলাকা থেকে ২৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর এই আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ভাটপাড়া শিল্পাঞ্চল বিজেপি নেতা অর্জুন সিং এর গড় বলে পরিচিত। এই বিধানসভা কেন্দ্রটি বিজেপির দখলে। বর্তমানে ভাটপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন পুত্র পবন কুমার সিং। প্রশ্ন উঠছে এই এলাকায় এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে। তাহলে কি ভোটের আগে এলাকার রাশ নিজেদের হাতে রাখতেই এই উদ্যোগ রাজনৈতিক কোন পক্ষের?

সম্পর্কিত সংবাদ