Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাধীনতা দিবসে ব্লু লাইনে কমবে ৮০টি মেট্রো

স্বাধীনতা দিবস উদযাপনে মেতেছে দেশ। শুক্রবার জাতীয় ছুটির দিনে কলকাতা মেট্রোয় পরিষেবা হ্রাস হবে। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে এক ধাক্কায় আজ মেট্রোর সংখ্যা ৮০টি কমে যাবে।

স্বাধীনতা দিবসে ব্লু লাইনে কমবে ৮০টি মেট্রো
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবস উদযাপনে মেতেছে দেশ। শুক্রবার জাতীয় ছুটির দিনে কলকাতা মেট্রোয় পরিষেবা হ্রাস হবে। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে এক ধাক্কায় আজ মেট্রোর সংখ্যা ৮০টি কমে যাবে। সপ্তাহের কাজের দিনগুলিতে নর্থ-সাউথ করিডরে ২৬২টি মেট্রো চলে। যদিও যাত্রীদের অভিযোগ, কবি সুভাষ স্টেশন ভাঙার কাজ শুরু হতেই সারাদিনে সর্বোচ্চ পরিষেবা মিলছে না। আজ এই ব্লু লাইনে ১৮২টি মেট্রো চলবে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়সারণি অপরিবর্তিত থাকবে। দুই প্রান্তিক স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটের বিশেষ নাইট সার্ভিস অন্যান্য দিনের মতোই চলবে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে এদিন পরিষেবা সংখ্যা কমে হবে ১২৪টি। শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটে এদিন মিলবে ৯২টি পরিষেবা। সময়সূচিতে কোনও বদল হবে না। জোকা-মাঝেরহাট ও কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় রুটে পরিষেবা স্বাভাবিক থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ