Bartaman Logo
১০ জুন, ২০২৬

হল না পুজো দেওয়া, পথেই দুর্ঘটনার বলি এক শিশু সহ  ৮

হল না পুজো দেওয়া, পথেই দুর্ঘটনার বলি এক শিশু সহ  ৮
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

কুর্ণুল, ১৬ এপ্রিল: সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন পুজো দিতে। কিন্তু অদৃষ্টের লিখন অন্য ছিল। আজ, বৃহস্পতিবার সকালে ২১ জনকে নিয়ে অন্ধ্রপ্রদেশের মন্ত্রালয়মের শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠে যাওয়ার পথে ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তীর্থযাত্রীদের গাড়ির। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় ৮ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও প্রায় ১০ থেকে ১২ জন। দুর্ঘটনাটি কুর্নুল জেলার ধর্মপুর টোল প্লাজা থেকে প্রায় ৮-৯ কিলোমিটার দূরে, কর্ণাটক-অন্ধ্রপ্রদেশ সীমান্তের কাছে জাতীয় সড়কে ঘটেছে।

Advertisement

 সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছে তিন বছরের শিশুকন্যা। এছাড়াও পাঁচজন মহিলা, ও দু’জন পুরুষ রয়েছেন। তীর্থযাত্রীরা সকলেই কর্ণাটক থেকে আসছিলেন। গুরুতর আহত সাতজনকে চিকিৎসার জন্য কুর্নুলের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। মৃত তীর্থযাত্রীদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, ঘাতক ট্যাঙ্কারটি  বিদার থেকে তুমাকুরুর দিকে যাচ্ছিল। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অতিরিক্ত গতি, ড্রাইভারের অসতর্কতা বা গাড়ির অন্য কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ