Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জঙ্গি যোগ সন্দেহে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ থেকে গ্রফতার ৮, আশঙ্কা বড়সড় নাশকতার ছক ছিল তাদের

পাকিস্তানে ও বাংলাদেশের জঙ্গিদের মদতে  ভারতে চলছিল একটি  বড়সড় নশিকতামূলক ষড়যন্ত্রের পরিকল্পনা। সেই ষড়যন্ত্রের হদিশ পেয়ে দিল্লি পুলিশ গ্রেপ্তার করল ৮ জনকে।

জঙ্গি যোগ সন্দেহে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ থেকে গ্রফতার ৮, আশঙ্কা বড়সড় নাশকতার ছক ছিল তাদের
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাকিস্তানে ও বাংলাদেশের জঙ্গিদের মদতে ভারতে চলছিল একটি বড়সড় নশিকতামূলক ষড়যন্ত্রের পরিকল্পনা। সেই ষড়যন্ত্রের হদিশ পেয়ে দিল্লি পুলিশ গ্রেপ্তার করল ৮ জনকে। তাদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গ থেকে। বাকি ৬ জন ঘাঁটি গেড়েছিল তামিলনাড়ুতে। তামিলনাড়ু থেকে মহম্মদ লিটন, মহম্মদ শবত, মহম্মদ উজ্জ্বল, মহম্মদ শাহিদ, মিজানুর রহমান,উমর নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি দিল্লি পুলিশের নজরে আসে সমাজ মাধ্যমে জঙ্গিদের হয়ে উষ্কানিমূলক পোস্ট । তদন্তে নামে তারা। হদিশ মেলে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ যোগের। এরপরেই দুই রাজ্যের পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।    

Advertisement

তামিলনাড়ুর একটি পোশাক কারখানায় কাজ করত ধৃতরা। ধৃতদের মধ্যে রয়েছে বাংলাদেশি নাগরিকও। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮টি মোবাইল সহ ১৬ টি সিমকার্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো আধার কার্ড ব্যাবহার করে ভারতে থাকছিল ধৃতরা। সন্দেহ করা হচ্ছে পাকিস্তান এহং বাংলাদেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ ছিল ধৃতদের। তদন্তকারীদের অনুমান ভয়াবহ  বিষ্ফোরনের পরিকল্পনা করছিলেন তারা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের।

 এই ঘটনায় জেরে দিল্লি সহ দেশের বিভিন্ন শহরে নেওয়া হচ্ছে সতর্কতামূলক ব্যাবস্থা। চলছে কড়া নজরদারি।   

 

সম্পর্কিত সংবাদ