Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গলা নকল করে বিদেশি নাগরিকদের প্রতারণা, গ্রেপ্তার ৭

গলার স্বর নকল করে বিদেশি প্রবীণ নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার কথা বলে প্রতারণা চালাচ্ছিল চক্রটি। বিষয়টি নিয়ে কলকাতা পুলিসের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়।

গলা নকল করে বিদেশি নাগরিকদের প্রতারণা, গ্রেপ্তার ৭
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গলার স্বর নকল করে বিদেশি প্রবীণ নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার কথা বলে প্রতারণা চালাচ্ছিল চক্রটি। বিষয়টি নিয়ে কলকাতা পুলিসের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিস মঙ্গলবার বেহালার রায় বাহাদুর রোডে বেআইনি কল সেন্টার থেকে ৭ ব্যক্তিকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন, হার্ড ডিস্ক, কম্পিউটার, একাধিক সিমকার্ড প্রভৃতি। বুধবার ধৃতদের সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ