Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

সামুদ্রিক পরিকাঠামো ও জাহাজ নির্মাণে ৬৯ হাজার কোটি বরাদ্দ

সামুদ্রিক পরিকাঠামোর উন্নয়ন ও জাহাজ নির্মাণ ক্ষেত্রকে চাঙ্গা করতে ৬৯ হাজার ৭২৫ কোটির পরিকল্পনায় অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়েছেন।

সামুদ্রিক পরিকাঠামো ও জাহাজ নির্মাণে ৬৯ হাজার কোটি বরাদ্দ
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: সামুদ্রিক পরিকাঠামোর উন্নয়ন ও জাহাজ নির্মাণ ক্ষেত্রকে চাঙ্গা করতে ৬৯ হাজার ৭২৫ কোটির পরিকল্পনায় অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়েছেন। জাহাজ নির্মাণে আর্থিক সহায়তা প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হচ্ছে ২০৩৬ সালের ৩১ মার্চ। বরাদ্দ হচ্ছে ২৪ হাজার ৭৩৬ কোটি টাকা। এই প্রকল্পে  নজর রাখতে তৈরি হবে  ন্যাশনাল শিপবিল্ডিং মিশন। মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড  গড়ার জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। জাহাজ নির্মাণ উন্নয়ন প্রকল্পে বরাদ্দ হচ্ছে ১৯ হাজার ৯৮৯ কোটি টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ