Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে ৬৮ জনের মধ্যে ৬৪ নাম বাদ

বিচারাধীন তালিকা প্রকাশের পর আশঙ্কায় বারাসতের একটি বুথের ভোটাররা

বারাসতে ৬৮ জনের মধ্যে ৬৪ নাম বাদ
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিচারাধীন তালিকা প্রকাশের পর আশঙ্কায় বারাসতের একটি বুথের ভোটাররা। জানা গিয়েছে, বারাসত পুরসভার ১৭৫ নম্বর বুথে ৬৮ জনের নাম বিচারাধীন অবস্থায় ছিল। নতুন তালিকা প্রকাশ হতে দেখা গেল বাদ গিয়েছে ৬৪ জনের নামই! মাত্র চারজনের নাম উঠেছে। যা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। চরম হয়রানির অভিযোগ তুলছেন ভোটাররা। কারণ, চারজনের পরিবারে তিনজনের নামই বাদ গিয়েছে। কোথাও আবার ৬ জন সদস্য। তার মধ্যে বাদ গিয়েছে চারজনের নাম। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ