পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলকে বরাদ্দ ৬৩২ কোটি টাকা
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রেলের পরিকাঠামোগত মানোন্নয়নই লক্ষ্য। পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলকে একলপ্তে মোট ৬৩২ কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার। মঙ্গলবার রেলমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। পূর্ব রেলের হাই ডেনসিটি রুট এবং হাইলি ইউটিলাইজড রুটে ইলেক্ট্রনিক ইন্টার-লকিংয়ের কাজে ৪৩২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আসানসোল ডিভিশনের মোট ২৭টি লোকেশনে এসংক্রান্ত কাজ হবে। অন্যদিকে, দক্ষিণ পূর্ব রেলে ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে অপটিক্যাল ফাইবার কেবল সংক্রান্ত কাজের জন্য। মোট ১ হাজার ৭০০ কিলোমিটার জুড়ে এই কাজ চলবে। এর মধ্যে বাংলার ক্ষেত্রে রয়েছে মোট ৮৮৫.৩ কিলোমিটার অংশ। আদ্রা ডিভিশনে ৫৪৫.৪ কিলোমিটার এবং খড়্গপুর ডিভিশনে ৩৩৯.৯ কিলোমিটার। প্রধানত রেলের যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থেই এই কাজ হবে। 

Advertisement