Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘বয়স কোনও ব্যাপার নয়, আসল হল অভিজ্ঞতা ও উদ্যম’: সলমন

‘বয়স কোনও ব্যাপার নয়, আসল হল অভিজ্ঞতা ও উদ্যম’: সলমন
  • ২৯ মার্চ, ২০২৫ ১৮:০৩
Prefer us on Google

মুম্বই: বর্তমান বিশ্বে বয়স কোনও বিষয়ই নয়। উদ্যম ও অভিজ্ঞতাই হল সাফল্যের আসল চাবিকাঠি। এমনই মনে করেন সলমন খান। এবছর ষাটে পা দেবেন সলমন। জানালেন, ফিটনেস হোক বা শ্যুটিং এখন এই ধরণের নানা বিষয়েই তাঁর কাছে অনেক সহজ বা সুবিধাজনক বলে মনে হয়।

Advertisement

আগামী কাল, রবিবার মুক্তি পেতে চলেছে সলমনের ছবি ‘সিকন্দর’। গত ২৩ মার্চ তার অফিসিয়াল ট্রেলার লঞ্চ হয়েছে। ইতিমধ্যে তা সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। ইউটিউবে ১.৫৮ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন সেটির ট্রেলারও। তার আগে সংবাদমাধ্যমকে সল্লু মিয়াঁ বলেন, ‘ষাট বছর শুধু একটি সংখ্যা মাত্র। ২০, ৩০ বা ৪০ বছর বয়সে আমি যেভাবে ট্রেনিং করতাম বা কাজ করতাম এখন তার থেকেও ভালো কাজ করি বলেই আমার ধারণা। আমি মনে করি বয়সটা কোনও ব্যপারই নয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ