Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিধায়কের ছেলের চালানো গাড়িতে আহত ৫, চাঞ্চল্য গোটা এলাকা

গতকাল সকালে ঘটে গেল এক মমান্তিক দূর্ঘটনা। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার বিজেপি বিধায়ক প্রীতম লোধির ছেলে দীনেশ লোধির চালানো গাড়িতে আহত হন  ৫জন

বিধায়কের ছেলের চালানো গাড়িতে আহত ৫, চাঞ্চল্য গোটা এলাকা
  • ১৭ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

মধ্যপ্রদেশ, ১৭ এপ্রিল: গতকাল সকালে ঘটে গেল এক মমান্তিক দূর্ঘটনা। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার বিজেপি বিধায়ক প্রীতম লোধির ছেলে দীনেশ লোধির চালানো গাড়িতে আহত হন  ৫জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেপড়োয়া গাড়ি চালাচ্ছিল দীনেশ, ট্রাফিক আইনও মানছিলনা সে। গাড়ির সামনে লেখা ছিল প্রীতম লোধি এবং এমএলএ। এরপর সে তাঁর বেপড়োয়া গাড়ি দিয়ে প্রথমে পেছন থেকে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় ছিটকে গিয়ে পড়েন বাইকে থাকা চালক সহ আরোহী। ধনরা গ্রামের দিকে যাচ্ছিলেন সঞ্জয় পরিহার, আশীষ পরিহার এবং অংশুল পরিহার। ধাক্কায় লাগায় গুরুতর আহত হন তিন জনেই। মোটরসাইকেলে ধাক্কা মারার পর পথচারী আরও দু'জন সীতা বর্মা এবং পুজা সোনিকে ধাক্কা মারে দীনেশ।

Advertisement

এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে অভিযুক্ত দীনেশ ধাক্কা মারার পর আহতদের সঙ্গে তর্ক করেন। তাঁর দাবি তার হর্ন বাজানো সত্তেও কেনো তারা সরে যায়নি। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের ভিডিও না করার হুমকি দেয় অভিযুক্ত দীনেশ। গুরতর চোট লাগে আহতদের। স্থানীয় এক হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে থাকা বাসিন্দারা। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে আহতদের এমনটাই জানায় পুলিশ। দীনেশের বিরুদ্ধে কারেরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তবে ছেলের পাশে দাড়াঁননি শিবপুরীর জেলার  বিধায়ক প্রীতম লোধি। আইন আইনের পথে চলবে এমনটাই জানায় তিনি। আহতদের ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।    

 

সম্পর্কিত সংবাদ