Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৫ দিনের হোম কাচের মন্দিরে

বিশ্বের কল্যাণ কামনায় বরানগর রামকৃষ্ণ আশ্রমে (কাচের মন্দির) পাঁচদিন ব্যাপী শুরু হচ্ছে অখণ্ড হোম, পুজো‑পাঠ ও নামগান।

৫ দিনের হোম কাচের মন্দিরে
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বের কল্যাণ কামনায় বরানগর রামকৃষ্ণ আশ্রমে (কাচের মন্দির) পাঁচদিন ব্যাপী শুরু হচ্ছে অখণ্ড হোম, পুজো‑পাঠ ও নামগান। সোমবার সকাল দশটায় শুরু হচ্ছে হোম। চলবে ১৬ মে সকাল দশটা পর্যন্ত। শনিবার আশ্রমের তরফে স্বামী সত্যপ্রকাশানন্দ ও স্বামী সারদাত্মানন্দ এক বিবৃতিতে এ খবর জানান। তাঁরা জানান, আশ্রম প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দদেব ১৮দিন ব্যাপী এই হোম অনুষ্ঠানের আয়োজন করেন। প্রথমে অনুষ্ঠানটি হত সিউড়িতে। ১৯৫১ সাল থেকে পাঁচদিন ব্যাপী এই বিশ্বকল্যাণ হোম হয়ে আসছে বরানগর কাচের মন্দিরে।                               

Advertisement
সম্পর্কিত সংবাদ