Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পরপর ৫ বার শক্তিশালী ভূমিকম্প রুশ উপকূলে, সুনামির সতর্কবার্তা

তোলপাড় প্রশান্ত মহাসাগরের তলদেশ। রবিবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপকূলীয় অঞ্চল। তাও আবার এক ঘণ্টায় পাঁচবার। তারমধ্যে সর্বোচ্চ কম্পনের মাত্রা ৭.৪।

পরপর ৫ বার শক্তিশালী ভূমিকম্প রুশ উপকূলে, সুনামির সতর্কবার্তা
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মস্কো: তোলপাড় প্রশান্ত মহাসাগরের তলদেশ। রবিবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপকূলীয় অঞ্চল। তাও আবার এক ঘণ্টায় পাঁচবার। তারমধ্যে সর্বোচ্চ কম্পনের মাত্রা ৭.৪। বাকিগুলির মাত্রা ছিল ৬-এর বেশি। জোরাল ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় ওই অঞ্চলে সুনামির হাইঅ্যালার্ট জারি করে রুশ প্রশাসন। মার্কিন জিওলজিক্যাল সার্ভে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স এবং ইউরোপের ভূমধ্যসাগারীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, এদিন সকাল ৮.৪৯ মিনিট নাগাদ পেট্রপাভলভস্কি-কামচাটকা উপকূলীয় শহর থেকে ৩০০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশ ছিল কম্পনের উৎসস্থল। প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৬। তার পরের মাত্রাগুলি ছিল যথাক্রমে ৬.৭, ৭.৪, ৬.৭ এবং ৭। রাশিয়ার এই উপকূলীয় শহরে প্রায় দুই লক্ষের বেশি মানুষের বসবাস। তাঁদের মধ্যে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পাঁচবার ভূমিকম্পের জেরে তড়িঘড়ি সুনামির সতর্কতা জারি করে পুতিন প্রশাসন। প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এদিন হাওয়াই দ্বীপপুঞ্জেও সুনামির সতর্কতা জারি করে মার্কিন প্রশাসন। যদিও পরে তা তুলে নেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ