অ্যাসোসিয়েশন অব রেডিয়েশন অঙ্কোলজিস্ট অব ইন্ডিয়ার ৪৫তম বার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতায়। ২৭-৩০ নভেম্বর, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এশিয়ার বৃহত্তম এই অঙ্কোলজি সম্মেলন আয়োজিত হল। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশ সহ ভারত থেকে ১৮০০ জনেরও বেশি গবেষক, চিকিৎসক ও অন্যান্য ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। সমাবেশের অর্গানাইজিং চেয়ারম্যান ডাঃ সুমন মল্লিক জানান, ‘ক্যান্সার ব্যবস্থাপনায় রেডিয়েশন অঙ্কোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৫০ শতাংশেরও বেশি ক্যানসার রোগীকে কোনও না কোনও সময়ে রেডিওথেরাপি নিতে হয় একমাত্র নিরাময়মূলক চিকিৎসা হিসেবে। তবু কিছু ক্ষেত্রে সচেতনতার অভাব আছে। ব্রিটেনের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, মাত্র ৩৫ শতাংশ যোগ্য রোগী এই চিকিৎসা গ্রহণ করেন। ৪০ শতাংশেরও কম রোগী প্রস্তাবিত সময়ের মধ্যে এটি গ্রহণ করতে সক্ষম হন।



