Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রবল বৃষ্টি ও ধসে ৪৪ জনের মৃত্যু বাংলাদেশে

অতিবৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। এক সপ্তাহে বন্যা ও ধসে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

প্রবল বৃষ্টি ও  ধসে ৪৪ জনের মৃত্যু বাংলাদেশে
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: অতিবৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। এক সপ্তাহে বন্যা ও ধসে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদীর জল। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। রাতভর বৃষ্টিতে রাজধানী শহর ঢাকারও বহু এলাকা জলের তলায় চলে গিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, সারা দেশে আড়াই লক্ষেরও বেশি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত সরকারিভাবে ৪৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই ভূমিধসের শিকার। বাকিরা ডুবে অথবা ভেসে গিয়ে মারা গিয়েছেন। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ধসে চাপা পড়ে সাত রোহিঙ্গা শিশু ও তাদের শিক্ষক মারা যান। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, রংপুর ও ময়মনসিংহে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ