Bartaman Logo
১৫ জুন, ২০২৬

ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে ৪ মাওবাদীর মৃত্যু

ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল চার মাওবাদীর। এর মধ্যে দু’জন মহিলা। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, ওই চারজনের জন্য ১৭ লক্ষ টাকা মাথার দাম ধার্য ছিল।

ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে ৪ মাওবাদীর মৃত্যু
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, বিজাপুর: ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল চার মাওবাদীর। এর মধ্যে দু’জন মহিলা। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, ওই চারজনের জন্য ১৭ লক্ষ টাকা মাথার দাম ধার্য ছিল। বস্তার রেঞ্জের পুলিসের আইজি সুন্দররাজ পি জানান, জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযানে নামে। রাত পর্যন্ত চার মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে পাশাপাশি ঘটনাস্থল থেকে ইনসাস, এসএলআর রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে। বিজাপুরের পুলিস সুপার জীতেন্দ্র যাদব জানিয়েছেন, মৃতদের নাম হুঙ্গা, ভিমে, নিহাল ওরফে রাহুল ও লাখে। প্রত্যেকেই এরিয়া কমিটির সদস্য বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ