Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মোদির সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪!

মোদির সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪!
  • ২০ ডিসেম্বর, ২০২৫ ০৯:১২
Prefer us on Google

নদীয়ায় ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু! আজ, শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর-রানাঘাট শাখায় তাহেরপুর থেকে বাদকুল্লা স্টেশনের মাঝামাঝিতে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরও একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, মৃতদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তাহেরপুরে আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে এসেছিল তারা। ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য করার সময়ে দুর্ঘটনাটি ঘটে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ