Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আইপিএলের ম্যাচ চলাকালীন বেটিং, ক্যাফে থেকে ধৃত ৪

বিবেকানন্দ রোডের এক ক্যাফে থেকে লালবাজারের গোয়েন্দারা আইপিএলে বেটিং চালানোর অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন।

আইপিএলের ম্যাচ চলাকালীন বেটিং, ক্যাফে থেকে ধৃত ৪
  • ৫ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিবেকানন্দ রোডের এক ক্যাফে থেকে লালবাজারের গোয়েন্দারা আইপিএলে বেটিং চালানোর অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন। বৃহস্পতিবার রাতে তাঁদের পাকড়াও করে পুলিস। তারা জানিয়েছে, ধৃতদের নাম প্রভাত জয়সওয়াল, সাদাব আলি, মজিদ ও আদর্শ নিগম। ওই ক্যাফে থেকে গোয়েন্দারা টিভি সেট, ৫টি মোবাইল, বেটিং সংক্রান্ত একাধিক স্ক্রিনশট বাজেয়াপ্ত করেছেন। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত  গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই ক্যাফেতে বসে ধৃতরা কেকেআর এবং সানরাইজ হায়দরাবাদের ম্যাচ চলাকালীনই ইলেভেন এক্স প্লে, স্কাইবেট ৩৬৫,  উল্ফ ৭৭৭ অ্যাপের মাধ্যমে বেটিং চলাচ্ছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ