Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটার তালিকায় ৩৯ মৃতের নাম, তদন্তে প্রশাসন

ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই এবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতায় ৭২ নম্বর বুথে ৩৯ জন মৃতের নাম ভোটার তালিকায় থাকার অভিযোগ উঠেছে।

ভোটার তালিকায় ৩৯ মৃতের নাম, তদন্তে প্রশাসন
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই এবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতায় ৭২ নম্বর বুথে ৩৯ জন মৃতের নাম ভোটার তালিকায় থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই চর্চা শুরু হয়েছে আমতায়। উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল বলেন, এমন ঘটনার কথা জানা নেই। অভিযোগ পেলে নিশ্চয়ই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

জানা গিয়েছে, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতার ওই বুথে ভোটার রয়েছেন ১১০১ জন। বিজেপির মণ্ডল কমিটির সভাপতি গৌতম দলুই বলেন, স্থানীয় বিধায়ক নিজে এই বুথের ভোটার। সম্প্রতি দলের তরফে স্ক্রুটিনি করতে গিয়ে জানতে পারি, এই বুথের ভোটার তালিকায় ৩৯ জন মৃতের নাম রয়ে গিয়েছে। শুধু তাই নয়, ভোটার তালিকায় নাম থাকা বেশ কয়েকজন এই বুথের বাসিন্দাও নন। তাঁরা অন্যত্র থাকেন। গৌতমবাবুর অভিযোগ, বিষয়টি বিএলওকে একাধিকবার জানানো হলেও তিনি মৃতদের নাম বাদ দেওয়ার উদ্যোগ নেননি। এ বিষয়ে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি রমেশ সাঁধুখা বলেন, এই গ্রামীণ জেলার প্রতিটি বিধানসভা এলাকাতেই ভোটার তালিকায় এমন বহু নাম রয়েছে, যাঁরা মারা গিয়েছেন। সেকারণে আমরা নির্বাচন কমিশনের কাছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছি। বিষয়টি নিয়ে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন বলেন, আমরাও নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছি। তবে জীবিত ভোটারদের ‘মৃত’ দেখিয়ে পরিকল্পনা করে নাম বাদ দিলে তার বিরুদ্ধে আন্দোলন হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ