Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়োগ হবে ৩০০ কমিউনিটি হেলথ অফিসার

দীর্ঘদিন ধরে জেলার বহু সুস্বাস্থ্য কেন্দ্র চলছিল হেলথ অফিসার ছাড়াই। সেখানে পরিষেবা পাচ্ছিলেন না রোগীরা। অগত্যা গ্রাম থেকে শহরে বা অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে প্রাথমিক চিকিৎসা করাতে হচ্ছিল তাঁদের। তাই এবার একযোগে প্রায় ৩০০ কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়োগ হবে ৩০০ কমিউনিটি হেলথ অফিসার
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে জেলার বহু সুস্বাস্থ্য কেন্দ্র চলছিল হেলথ অফিসার ছাড়াই। সেখানে পরিষেবা পাচ্ছিলেন না রোগীরা। অগত্যা গ্রাম থেকে শহরে বা অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে প্রাথমিক চিকিৎসা করাতে হচ্ছিল তাঁদের। তাই এবার একযোগে প্রায় ৩০০ কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে ফের সচল হবে ওই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি। এই হেলথ অফিসাররা ডাক্তার নন। কিন্তু চিকিৎসার নানা প্রাথমিক কাজ তাঁরা করেন। রোগীদের প্রেশার, সুগার, রক্ত পরীক্ষা থেকে তিন ধরনের ক্যান্সার স্ক্রিনিং করতে পারবেন। তবে তার আগে এই নিয়ে একপ্রস্থ প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের। রোগী দেখার সময় টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ লিখে দেবেন এই হেলথ অফিসাররা। দক্ষিণ ২৪ পরগনা ও ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় ইতিমধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিউনিটি হেলথ অফিসার ছাড়াও আরও কিছু পদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা ও ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় রয়েছে যথাক্রমে ৬১৯টি এবং ৪৯১টি সুস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু এর মধ্যে একটি বড় সংখ্যক কেন্দ্র থেকে পরিষেবা একপ্রকার পাওয়া যেত না। বিভিন্ন মহল থেকে এগুলিতে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করার দাবি উঠে আসছিল। সেইমতো এই খালি পদগুলি পূরণ করার উদ্যোগ নিল জেলা স্বাস্থ্যবিভাগ। এই হেলথ অফিসার নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ– দুটিই হবে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার পুরসভা এলাকার সুস্বাস্থ্য কেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গ্রামীণ হাসপাতালে একাধিক মেডিকেল অফিসার নিয়োগ করা হবে বলেও ঠিক হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ