Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

আক্রান্ত ৩০ জন, করোনা নিয়ে সতর্ক করল রাজ্য সরকার

রাজ্যে করোনায় ৩০ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যদপ্তর সতর্ক করেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিস্তারিত জানুন।

আক্রান্ত ৩০ জন, করোনা নিয়ে সতর্ক করল রাজ্য সরকার
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা নিয়ে কোনো গাছাড়া মনোভাব নয়। সোমবার ভিডিয়ো কনফারেন্স করে প্রত্যেক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই বার্তা দিল স্বাস্থ্যদপ্তরের জনস্বাস্থ্য শাখা। অভ্যন্তরীণ ওই বৈঠকে জানাল সেই কোভিডকালের মতোই সারি (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস) এবং আইএলআই (ইনফ্লুয়েঞ্জা লাইক ইনলেস) উপসর্গ দেখলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত একসপ্তাহে রাজ্যজুড়ে ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১২ জন সরকারি ক্ষেত্রে এবং ১৮ জন প্রাইভেট হাসপাতালগুলিতে। তবে কারও অবস্থাই উদ্বেগজনক নয়। কোভিড নিয়ে অহেতুক আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ারও কোনো কারণ নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ