Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাক বায়ুসেনার বোমার আঘাতে খাইবার পাখতুনওয়ায় মৃত্যু ৩০ নাগরিকের, তালিকায় মহিলা-শিশুও

পাকিস্তানি বায়ুসেনার হামলায় মৃত্যু হল ৩০ জন নিরীহ নাগরিকের। তাঁদের মধ্যে রয়েছেন মহিলা এমনকী শিশুও! গতকাল সোমবার রাতে খাইবার পাখতুনওয়ায় এই হামলা চালায় পাকিস্তানি বায়ুসেনা।

পাক বায়ুসেনার বোমার আঘাতে খাইবার পাখতুনওয়ায় মৃত্যু ৩০ নাগরিকের, তালিকায় মহিলা-শিশুও
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৯
Prefer us on Google

২২ সেপ্টেম্বর, নয়াদিল্লি: পাকিস্তানি বায়ুসেনার হামলায় মৃত্যু হল ৩০ জন নিরীহ নাগরিকের। তাঁদের মধ্যে রয়েছেন মহিলা এমনকী শিশুও! গতকাল সোমবার রাতে খাইবার পাখতুনওয়ায় এই হামলা চালায় পাকিস্তানি বায়ুসেনা। 

Advertisement

জানা গিয়েছে, রাত ২টো নাগাদ পাক বায়ুসেনার বিমান থেকে কমপক্ষে ৮টি এলএস-৬ বোমা তিরাহ ভ্যালির মাত্রে দারা গ্রাম লক্ষ্য করে ফেলা হয়। গভীর রাতে ওই গ্রামে তখন ঘুমিয়ে ছিলেন সাধারণ নাগরিকেরা। ফলে বোমার আঘাতে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জখম হয়েছেন আরও বহু মানুষ। তাঁদের অনেকের আঘাত গুরুতর হওয়ায় বাড়তে পারে মৃতের সংখ্যাও।

উল্লেখ্য বিষয় হল, পাখতুনওয়ায় এই হামলা জঙ্গি বিরোধী অভিযান বলেই দাবি করে পাকিস্তানি সেনা। এর আগেও একাধিকবার এমন বেশ কয়েকটি অপারেশনে বহু নাগরিকের মৃত্যুর খবর সামনে এসেছে। ঘটনা প্রকাশ্যে আসতেই বিশ্বমঞ্চেও নাক কাটা গিয়েছে পাকিস্তানের। তবে ফের একবার এমন ঘটনায় প্রশ্ন উঠেছে পাক সেনার নাগরিকদের প্রতি দায়বদ্ধতা নিয়েই।

Advertisement
সম্পর্কিত সংবাদ