Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

সিরিয়ায় জঙ্গি হামলায় মৃত ৩

সিরিয়ায় আইএসের হামলায় মৃত্যু হল দুই মার্কিন সেনা এবং এক মার্কিন দোভাষীর। এছাড়াও শনিবারের হামলায় জখম হয়েছেন তিন সেনা। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ায় জঙ্গি হামলায় মৃত ৩
  • ১৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সিরিয়ায় আইএসের  হামলায় মৃত্যু হল দুই মার্কিন সেনা এবং এক মার্কিন দোভাষীর। এছাড়াও শনিবারের হামলায় জখম হয়েছেন তিন সেনা। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন সূত্রে জানানো হয়, জঙ্গি বিরোধী অভিযান চালানোর সময় এই হামলা চালানো হয়। গত বছর বাশার আল-আশাদ সরকারের পতনের পর এই প্রথম কোনও মার্কিন সেনার মৃত্যু হল সিরিয়ায়। আই এস জঙ্গিরাই এই হামলা চালিয়েছে বলে পেন্টাগন সূত্রে দাবি করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ