Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিকিমে ভূমিধসে ৩ জনের মৃত্যু

ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিম। বৃহস্পতিবার রাতে পশ্চিম সিকিমের আপার রিম্বিতে ধসে চাপা পড়েছে একটি বাড়ি। এতে মৃত্যু হয়েছে তিনজনের।

সিকিমে ভূমিধসে  ৩ জনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিম। বৃহস্পতিবার রাতে পশ্চিম সিকিমের আপার রিম্বিতে ধসে চাপা পড়েছে একটি বাড়ি। এতে মৃত্যু হয়েছে তিনজনের। মৃতদের মধ্যে দু’জন পুরুষ এবং একজন মহিলা। আহত হয়েছে এক শিশু সহ তিনজন। এদিকে, পাহাড়ে বৃষ্টির জেরে ফের ফুঁসছে তিস্তা ও জলঢাকা নদী। এই অবস্থায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আপার রিম্বিতে বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়। এতেই মধ্যরাতে একটি বাড়ি হুড়মুড়িয়ে ধসে পড়ে। সিকিম সরকার জানিয়েছে, ধসে চাপা পড়ে ওই বাড়ির মালিক সহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম ভীমপ্রসাদ লিম্বু (৫২), বিমল রায় (৫০) ও অনিতা লিম্বু (৪৬)। ভীম বাড়ির মালিক। ভীমের স্ত্রী মনমায়া রায় ও সাত বছরের কন্যা অ্যাঞ্জেলা রায় আহত হয়েছেন। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে সুক বার্ডার লিম্বুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে উদ্ধারকারী দল। গেইজিংয়ের পুলিশ সুপার শেরিং শেরপা জানান, ওই ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় গ্রামবাসী এবং এসএসবি’র সহায়তায় স্থানীয় নদীর উপর একটি অস্থায়ী কাঠের সেতু তৈরি করে আহতদের উদ্ধার করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ