Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

ত্রিপুরায় ট্রেনের সঙ্গে ধাক্কা গাড়ির, মৃত ৩

প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা। আগরতলা-শিলচরগামী ট্রেনের সঙ্গে ধাক্কা একটি পণ্যবাহী বোলেরো গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির তিন আরোহীর।

ত্রিপুরায় ট্রেনের সঙ্গে ধাক্কা গাড়ির, মৃত ৩
  • ২১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা: প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা।  আগরতলা-শিলচরগামী ট্রেনের সঙ্গে ধাক্কা একটি পণ্যবাহী বোলেরো গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির তিন আরোহীর। বৃহস্পতিবার ত্রিপুরার লংতরাইভ্যালী মহকুমার সিন্ধু কুমার পাড়া এলাকায় এই দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিস ও রেল কর্তৃপক্ষ। শুরু হয় উদ্ধারকাজ। মৃতদেহগুলি মনু হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রহরীবিহীন এই রেলক্রসিং নিয়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ জানালেও কাজের কাজ কিছু হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ