সংবাদদাতা, কল্যাণী: গোপন সূত্রে খবর পেয়ে চাকদহ থানার ভাগীরথী শিল্পাশ্রম এলাকা থেকে শুক্রবার রাতে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম সুরজিৎ মল্লিক, রাহুল মজুমদার ও তুহিন রায়। সুরজিৎ স্থানীয় বাসিন্দা। বাকি দু’জন যথাক্রমে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া ও হাবড়ার বাসিন্দা। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একটি দেশি নাইন এমএম পিস্তল সহ একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড কার্তুজ।



