Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

২৭ বছর পরে

রামগোপাল ভার্মার পরিচালনায় ইতিহাস গড়েছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সৌজন্যে তাঁদের ‘সত্যা’। সেই ছবির প্রায় তিন দশক পর ফের জুটি বাঁধলেন পরিচালক ও অভিনেতা। এবার হরর কমেডি ঘরানায় একসঙ্গে কাজ করবেন তাঁরা।

২৭ বছর পরে
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রামগোপাল ভার্মার পরিচালনায় ইতিহাস গড়েছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সৌজন্যে তাঁদের ‘সত্যা’। সেই ছবির প্রায় তিন দশক পর ফের জুটি বাঁধলেন পরিচালক ও অভিনেতা। এবার হরর কমেডি ঘরানায় একসঙ্গে কাজ করবেন তাঁরা। ছবির নাম ‘পুলিস স্টেশন ম্যায় ভূত’। মনোজের বিপরীতে ছবিতে কাজ করছেন অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। জানা গিয়েছে, ছবির শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। এমনকী, প্রথম শিডিউলের কাজও নাকি শেষ। নয়ের দশকে ‘সত্যা’তে মুম্বইয়ের অপরাধ জগৎ তুলে ধরেছিলেন পরিচালক। সেই ছবির জন্য জাতীয় পুরস্কার পান মনোজ। ‘সত্যা’ মুক্তির ২৭ বছর পর ফের অভিনেতার সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত পরিচালক। তিনি বলেছেন, ‘ভীষণ নস্টালজিক লাগছে।’ উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় মনোজের ‘ইন্সপেক্টর জেন্ডে’। বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই ছবিতেও পুলিসের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ