নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: জেলার বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল। শুক্রবার, বালি পুরসভা বিনামূল্যে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করল। এতদিন রাতে পরিষেবা মিলত না। এবার মিলবে। জানা গিয়েছে, বালি কেদারনাথ হাসপাতাল, বেলুড় স্টেশন রোড ও লিলুয়ায় তিনটি অ্যাম্বুলেন্স রাখা থাকবে ২৪ ঘণ্টার জন্য। জরুরি ভিত্তিতে পরিষেবার প্রয়োজন হলে চালকের নম্বরে ফোন করলে বাড়ি পৌঁছে যাবে। পুরসভা জানিয়েছে, এবার নিরবচ্ছিন্ন পরিষেবা মিলবে। নাগরিকদের বক্তব্য, দিবারাত্র পরিষেবা চালু হওয়ায় লিলুয়ার মতো ঘন জনবসতিপূর্ণ এলাকার বাসিন্দারা উপকৃত হবেন।



