Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো আধার দিয়ে রাজ্যে ২৩ হাজার সিম! কেন্দ্রের তথ্যে উদ্বিগ্ন লালবাজার

ভুয়ো আধার দিয়ে কলকাতা তথা গোটা রাজ্য থেকে তোলা হয়েছে ২৩ হাজার সিম কার্ড। স্বরাষ্ট্র মন্ত্রক ও ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের (ডিওটি) কাছে এই তথ্য পাওয়ার পরই নড়েচড়ে বসল লালবাজার।

ভুয়ো আধার দিয়ে রাজ্যে ২৩ হাজার  সিম! কেন্দ্রের তথ্যে উদ্বিগ্ন লালবাজার
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো আধার দিয়ে কলকাতা তথা গোটা রাজ্য থেকে তোলা হয়েছে ২৩ হাজার সিম কার্ড। স্বরাষ্ট্র মন্ত্রক ও ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের (ডিওটি) কাছে এই তথ্য পাওয়ার পরই নড়েচড়ে বসল লালবাজার। বেআইনিভাবে সিম তোলার অভিযোগে রমেশ দুবে ও সামাদ খান নামে দু’জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগ। জাল নথি দিয়ে তোলা এই সিম সাইবার জালিয়াতদের কাছে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে তা স্লিপার সেলের সদস্যদের কাছে পৌঁছেছে কি না সেটা নিয়েও খোঁজখবর চলছে।

Advertisement

ভুয়ো সিম ব্যবহার করছে সাইবার জালিয়াতরা। সাইবার প্রতারণার ঘটনার তদন্তে নেমে এই তথ্য উঠে এসেছে একাধিকবার। সপ্তাহখানেক ব্যবহার করার পর এই সিম বদল করে ফেলা হচ্ছে। এনিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রকও।   তাদের কাছে আসা তথ্য অনুযায়ী, বিগত কয়েকমাসে রাজ্য থেকে ইস্যু হয়েছে ২৩ হাজার সিম কার্ড। সিম তোলার জন্য আধার, ভোটার বা অন্য  যে নথি জমা দেওয়া হয়েছে, সেগুলি যাচাই করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা জেনেছেন, সব নথিই ভুয়ো! নম্বর এক রেখে ছবি ও নাম বদলে জাল আধার তৈরি হয়েছে। এমনকী আধার তৈরির জন্য আধার কেন্দ্রের কর্মীদের ব্যবহার করা হয়েছে। ডিওটির তরফে এই সিমগুলি চিহ্নিত করা হয়। এরপরই এই সিমের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক ও ডিওটির তরফে রাজ্যকে জানানো হয় বলে খবর। 
এই তথ্য কলকাতা পুলিসের কাছেও যায়। তারা তদন্ত করতে গিয়ে দেখে, এই সিম রাজ্য থেকে তোলার পর একটা অংশ এখানকার সাইবার জালিয়াতদের কাছে গিয়েছে। আর বাকিটা বিভিন্ন রাজ্যে সক্রিয় সাইবার প্রতারকদের কাছে পৌঁছেছে বিভিন্ন এজেন্ট মারফত। তার মধ্যে দু’জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করে লালবাজার। তাদের জেরা করে তদন্তকারীরা জেনেছেন, বিভিন্ন ডিস্ট্রিবিউটার কাছ থেকে তারা ভুয়ো নথি দিয়ে এই সিম সংগ্রহ করত। তারপর সাইবার জালিয়াতদের কাছে পৌঁছে যেত। এক একটি সিম বিক্রি হতো আটশো থেকে হাজার টাকায়। তদন্তকারীদের সন্দেহ, শুধু সাইবার জালিয়াতরাই নয় স্লিপার সেলে অনেকে এই সিম ব্যবহার করছে। কারণ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এই সিম ব্যবহার করে। স্লিপার সেলের কারা ব্যবহার করছে এই সিম, জানার চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ