নয়াদিল্লি: ২০২৩ সালেই বাজার থেকে তুলে নেওয়া হয় ২ হাজার টাকার নোট। তবে তিন বছর পর এখনও যদি গোলাপি নোট কারও কাছে থেকে যায়, তা বৈধ পদ্ধতিতেই বদল করা যাবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক একথা জানিয়েছে। বাজার থেকে ২ হাজারের নোট তুলে নেওয়ায় তা সাধারণ ব্যাংকে গিয়ে তা বদলানো যাবে না। তবে আরবিআই জানিয়েছে, দেশব্যাপী কেন্দ্রীয় ব্যাংকের ১৯টি ইস্যু অফিসে ২ হাজার টাকার নোট বদলানো যাবে। এছাড়া পোস্ট অফিস মারফত ২ হাজারের নোট আরবিআই ইস্যু অফিসে পাঠানোও যাবে। এক্ষেত্রে প্রেরকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। আরবিআইয়ের তরফে আরও বলা হয়েছে, ২ হাজারের নোট এখনও অবৈধ নয়।



