Bartaman Logo
১০ জুন, ২০২৬

অপারেশন অখাল: এনকাউন্টারে শহিদ ২ জওয়ান, খতম এক জঙ্গিও

জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে চলছে জঙ্গি দমন অভিযান। টানা ৯ দিন ধরে চলছে এনকাউন্টার। তবে শনিবার সকালে এল খারাপ খবর।

অপারেশন অখাল: এনকাউন্টারে শহিদ ২ জওয়ান, খতম এক জঙ্গিও
  • ৯ আগস্ট, ২০২৫ ১০:০৮
Prefer us on Google

৯ আগষ্ট, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে চলছে জঙ্গি দমন অভিযান। টানা ৯ দিন ধরে চলছে এনকাউন্টার। তবে শনিবার সকালে এল খারাপ খবর। গুলির লড়াই চলাকালীন শহিদ হয়েছেন দুই জওয়ান। জখম হয়েছেন আরও ২ জওয়ান। উল্টোদিকে এদিন নিকেশ করা হয়েছে এক জঙ্গিকেও।

Advertisement

উল্লেখ্য, গত ১ আগষ্ট শুক্রবার থেকে শুরু হয়েছে জঙ্গি দমনের বিশেষ অভিযান অপারেশন অখাল। এই অভিযানে হেলিকপ্টারের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হচ্ছে। লুকিয়ে থাকা জঙ্গিদের খতম করতে মরিয়া যৌথ বাহিনী।

সেনাসূত্রে খবর, এখনও পর্যন্ত অপারেশন অখাল-এর আওতায় ১০ জন জওয়ান জখম হয়েছেন। প্রায় ৭-৮ জন জঙ্গিকে নিকেশ করা হলেও, আরও ৩-৪ জঙ্গি ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাদের খোঁজেই এলাকা ঘিরে ধরে চলছে তল্লাশি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ