Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

অক্সিজেন সিলিন্ডার ফেটে গুরুতর জখম ২

অক্সিজেন সিলিন্ডার ফেটে গুরুতর জখম ২
  • ২৬ নভেম্বর, ২০২৫ ১৮:১১
Prefer us on Google

লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময়ে দুর্ঘটনা। আচমকাই অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। যার ফলে গুরুতর জখম হয়েছেন দু’জন। যার মধ্যে একজনের হাত খোয়া গিয়েছে। অপরজনের পা শরীর থেকে আলাদা হয়ে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে পড়েছে। আজ, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে জাতীয় সড়কের ধারে। বিস্ফোরণের জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে অক্সিজেন সিলিন্ডারের মোটা লোহার পাতটি। জখমদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ