Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কেদারনাথে বোল্ডার পড়ে মৃত ২ পুণ্যার্থী

কেদারনাথের পথে ধসের জেরে মৃত্যু হল দুই তীর্থযাত্রীর। ওই ঘটনায় বেশ কয়েকজন জখম। পুলিস জানিয়েছে, জাঙ্গলচট্টি ঘাটের কাছে বুধবার সকাল ১১টা ২০ নাগাদ হঠাৎ করেই পাহাড় থেকে বোল্ডার নেমে আসতে থাকে।

কেদারনাথে বোল্ডার পড়ে মৃত ২ পুণ্যার্থী
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রুদ্রপ্রয়াগ: কেদারনাথের পথে ধসের জেরে মৃত্যু হল দুই তীর্থযাত্রীর। ওই ঘটনায় বেশ কয়েকজন জখম। পুলিস জানিয়েছে, জাঙ্গলচট্টি ঘাটের কাছে বুধবার সকাল ১১টা ২০ নাগাদ হঠাৎ করেই পাহাড় থেকে বোল্ডার নেমে আসতে থাকে। সেই সময় বেশ কয়েকজন পুণ্যার্থী মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। দুই যাত্রীর মাথায় বোল্ডার পড়ে। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। এছাড়াও ধসে বেশ কয়েকজন রাস্তার পাশে গভীর খাদে গিয়ে পড়েন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ