Bartaman Logo
৯ জুন, ২০২৬

সেনা-জঙ্গি গুলির লড়াইতে কাশ্মীরের কিশ্তওয়ার জেলায়, খতম ২ জঙ্গি

ফের বারুদের গন্ধ ভূস্বর্গে। কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লাড়াইএ খতম হল দুই জঙ্গি।কিশ্তওয়ার জেলার ছত্রুর জঙ্গলে জঙ্গিরা ঘাটি গেড়েছে বলে খবর আসে সেনার কাছে।

সেনা-জঙ্গি গুলির লড়াইতে কাশ্মীরের কিশ্তওয়ার জেলায়, খতম ২ জঙ্গি
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

শ্রীনগর, ২২ ফেব্রুয়ারি: ফের বারুদের গন্ধ ভূস্বর্গে। কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লাড়াইএ খতম হল দুই জঙ্গি। কিশ্তওয়ার জেলার ছত্রুর জঙ্গলে জঙ্গিরা ঘাটি গেড়েছে বলে খবর আসে সেনার কাছে। এরপরেই সেনা, সিআরপিএফ, এবং পুলিশের যৌথ বহিনী হানা দেয় ছত্রুর জঙ্গলে। জঙ্গলের পাহাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। বাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি ছুড়তে শুরু করে তারা। জবাবে পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী। শুরু হয় গুলির লড়াই। দীর্ঘ গুলি যুদ্ধের পর দুই জঙ্গিকে খতম করে সেনা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি একে ৪৭ সহ অত্যাধুনিক অস্ত্র। মনে করা হচ্ছে মৃত দুই জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য।  আজকের অভিযানের নাম রাখা হয়েছিল ‘অপারেশন ত্রাশি ১’।   

Advertisement

কিশ্তওয়ারের এই জঙ্গলে এর আগেও জঙ্গিদের আশ্রয় নেওয়ার ঘটনা ঘটেছে। মনে করা হয়, এখানকার পাহাড়ি জঙ্গলে খুব সহজেই জঙ্গিরা গা ঢাকা দিতে পারে। জানুয়ারি মাসেই কিশ্তওয়ারের ছত্রু এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের সাতটি ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষগুলির একটিতে পাকিস্তানে জইশ কমান্ডার উসমানের মৃত্যু হয়। মনে করা হচ্ছে আজকের ‘অপারেশন ত্রাশি ১’ এর সফল্যের ফলে দেশে বড় নাশকতার ছক বানচাল করল ভারতীয় সেনা।  

সম্পর্কিত সংবাদ