Bartaman Logo
১০ জুন, ২০২৬

হিমাচলপ্রদেশে বৃষ্টির ভয়াল রূপ! মৃত কমপক্ষে ২, নিখোঁজ আরও ২

মঙ্গলবার সাতসকালে ফের বিপর্যয়ের কবলে  হিমাচলপ্রদেশ। এবার দুর্ঘটনাস্থল মণ্ডী। ভারী বৃষ্টির জেরে হড়পা বানে কার্যত বিধ্বস্ত মণ্ডী শহরের বিভিন্ন এলাকা। জলের তোড়ে ভেসে গিয়েছে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

হিমাচলপ্রদেশে বৃষ্টির ভয়াল রূপ! মৃত কমপক্ষে ২, নিখোঁজ আরও ২
  • ২৯ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

২৯ জুলাই, মণ্ডী: মঙ্গলবার সাতসকালে ফের বিপর্যয়ের কবলে  হিমাচলপ্রদেশ। এবার দুর্ঘটনাস্থল মণ্ডী। ভারী বৃষ্টির জেরে  কার্যত বিধ্বস্ত মণ্ডী শহরের বিভিন্ন এলাকা। জলের তোড়ে ভেসে গিয়েছে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আরও দু’জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, হড়পা বানে কাদামাটি গোলা জল উপর থেকে নেমে এসেছে। একাধিক গাড়ি, বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকালেই ধ্বংসস্তূপে চাপা পড়া গাড়ির মধ্যে আটকে থাকা এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে পরিস্থিতি মোকাবিলায় একযোগে কাজ করছে পুলিস, এনডিআরএফ, হোমগার্ড এবং দমকল বিভাগের টিম। 

হড়পা বান ছাড়াও ভারী বৃষ্টির জেরে প্যালেস কলোনি, জোনাল হাসপাতাল-সহ একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসিন্দারা জানাচ্ছেন, সোমবার রাত থেকেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয় এবং ভোর ৪টে পর্যন্ত টানা বৃষ্টির পরেও তা বাড়তে থাকে। ফলে মণ্ডীর অবস্থা হয়ে পড়ে শোচনীয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভূমিধসের কারণে জেলার বেশ কয়েকটি অভ্যন্তরীণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যার জেরে অসংখ্য এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বাসিন্দারা ঝুঁকিপূর্ণ এলাকায় থাকতে বাধ্য হচ্ছে। তবে পুলিস, এনডিআরএফ-এর টিম তাঁদের উদ্ধারে সচেষ্ট রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ