Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়া ও চন্দননগরে পথ দুর্ঘটনায় মৃত ২, জখম ২

পাণ্ডুয়া ও চন্দননগরে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। ঘটনাটি গুরুত্বপূর্ণ, বিস্তারিত পড়ুন।

পাণ্ডুয়া ও চন্দননগরে পথ দুর্ঘটনায় মৃত ২, জখম ২
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলিতে দু’টি পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দু’জন। শনিবার গভীর রাতে পাণ্ডুয়ায় কালনা-পাণ্ডুয়া রাজ্য সড়কে বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শিবচরণ কিস্কু (৪৯)। তিনি কালনার কুলটির বাসিন্দা। শনিবার তিনি পাণ্ডুয়ার জামগ্রামের একটি মেলা থেকে ছেলেকে বাইকে বসিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় উলটোদিক থেকে আসা একটি বাইক শিবচরণকে ধাক্কা মারে। এই ঘটনায় শিবচরণ, তাঁর ছেলে ও অন্য বাইকের চালক রাজা মান্ডি জখম হন। রাতেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিবচরণকে মৃত বলে ঘোষণা করেন। 

Advertisement

অন্যদিকে, ওই রাতে চন্দননগরে গাড়ি পার্কিং করতে গিয়ে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম বুদ্ধদেব সরকার (৩৯)। তিনি চন্দননগরের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ির মালিক সেই সময় চালকের আসনে ছিলেন। তাঁকে গাড়ি পার্কিংয়ের নির্দেশ দিচ্ছিলেন বুদ্ধদেব। অভিযোগ, চালক তথা গাড়ির মালিক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বুদ্ধদেবকে ধাক্কা দেয়। তিনি জখম হন। রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ