রাজ্যে ফের জঙ্গির হদিশ! পূর্ব বর্ধমানের মেমারি থেকে জঙ্গি সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিসের এসটিএফ। অভিযোগ, তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করত। ধৃতরা বর্ধমান জেলা সংক্রান্ত বিভিন্ন তথ্য পাচার করত পাকিস্তানে। দাবি পুলিসের। পাশাপাশি আইএসআই এজেন্টের সিমের ওটিপি সরবরাহ করতো তারা, এমনটাই অভিযোগ। ধৃতদের মধ্যে একজনের বাড়ি গল্ফগ্রিন এলাকায়।



