Bartaman Logo
৯ জুন, ২০২৬

১ হাজার ৬৩৮ ক্রেডিট কার্ড, বিশ্বরেকর্ড ভারতীয় যুবকের

১ হাজার ৬৩৮। এতগুলি সক্রিয় ক্রেডিট কার্ড রয়েছে ভারতীয় যুবকের নামে। না, সংগ্রহের জন্য এই ক্রেডিট কার্ডগুলি নেননি তিনি।

১ হাজার ৬৩৮ ক্রেডিট কার্ড, বিশ্বরেকর্ড ভারতীয় যুবকের
  • ১৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কানপুর: ১ হাজার ৬৩৮। এতগুলি সক্রিয় ক্রেডিট কার্ড রয়েছে ভারতীয় যুবকের নামে। না, সংগ্রহের জন্য এই ক্রেডিট কার্ডগুলি নেননি তিনি। বরং নিয়মিত অধিকাংশই ব্যবহার করেন মণীশ ধামেজা নামের ওই যুবক। সবচেয়ে অবাক করা কথা, কোনও কার্ডে এক টাকাও ঋণ নেই। সবচেয়ে বেশি সক্রিয় ক্রেডিট কার্ড থাকায় ২০২১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেন মণীশ। রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক, ভ্রমণ ও হোটেলের ক্ষেত্রে ছাড় সহ একাধিক সুবিধা পান ক্রেডিট কার্ড থেকে। পাশাপাশি কার্ডগুলি থেকে আয়ও করেন তিনি। মণীশের কথায়, ‘আমার জীবন ক্রেডিট কার্ড ছাড়া অসম্পূর্ণ। নানা জায়গায় বিনামূল্যে ভ্রমণ, স্পা, হোটেল ভাউচার, শপিং কুপন, সিনেমার টিকিট পাই। এগুলি উপভোগ করি আমি।’ ২০১৬ সালে নোটবাতিলের সময় গোটা দেশকে ক্যাশের কারণে সমস্যায় পড়তে হয়েছিল। তবে সেই সময় ক্রেডিট কার্ডের মাধ্যমেই যাবতীয় খরচ মিটিয়েছিলেন তিনি। কানপুরেরসিএসজেএম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসির ছাত্র মণীশের স্মার্ট উপায়ে অর্থ উপার্জন সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে।  ‘ক্রেডিট কার্ড কিং’ বলে ডাকা হচ্ছে তাঁকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ