Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাস্থ্যকর পরিবেশে রান্না-খাওয়া, জেলার ১৬ প্রতিষ্ঠানকে পুরস্কার

স্বাস্থ্যকর পরিবেশে খাওয়াদাওয়া ও খাবার বানানোর সুবাদে হাসপাতাল, স্কুল মিলিয়ে ১৬টি প্রতিষ্ঠানকে বিশেষ পুরস্কার দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্যকর পরিবেশে রান্না-খাওয়া, জেলার ১৬ প্রতিষ্ঠানকে পুরস্কার
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্বাস্থ্যকর পরিবেশে খাওয়াদাওয়া ও খাবার বানানোর সুবাদে হাসপাতাল, স্কুল মিলিয়ে ১৬টি প্রতিষ্ঠানকে বিশেষ পুরস্কার দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য বিভাগ। পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছে সোনারপুর গ্রামীণ হাসপাতাল, সোমালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সরশুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, রাজপুর বাজার সহ বেশ কিছু প্রতিষ্ঠান। দপ্তর সূত্রে জানা গিয়েছে, বহু স্কুল, হাসপাতাল ও অন্যান্য খাবারের দোকান থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়েছে। তৃতীয় একটি সংস্থাকে দিয়ে প্রত্যেকের মূল্যায়ন করানো হয়েছিল। তাদের বিচারে এরা সব নিয়ম মেনে রান্না, খাবার পরিবেশন এমনকী ফুড লাইসেন্স বা রেজিস্ট্রেশন নিয়ে কাজ করছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা তাদের হাতে ‘ইট রাইট’ নামে সার্টিফিকেট তুলে দিয়েছেন। যদিও খাদ্য সুরক্ষা আধিকারিকরা বিভিন্ন বাজার এলাকায় গিয়ে দেখছেন, অনেকেই বিনা লাইসেন্সে খাবারের দোকান চালাচ্ছেন। এমন অনেক ব্যবসায়ী রয়েছেন যাঁরা ৫০ বছর ধরে সামগ্রী বিক্রি করছেন অথচ খাবারের লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোনওটিই নেওয়ার জন্য মাথা ঘামাননি। যাদের সতর্ক করেও লাভ হচ্ছে না তাদের জরিমানা করছে খাদ্য সুরক্ষা অফিসাররা। ছ’মাসে এখনও পর্যন্ত প্রায় দেড় লক্ষ টাকার ফাইন করা হয়েছে বিভিন্ন দোকানদারকে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ