Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাল ও পরশু বাতিল ১৪টি লোকাল

সপ্তাহান্তে শিয়ালদহ মেইন লাইনে যাত্রী দুর্ভোগের শঙ্কা। রেল ট্র্যাক সহ ট্রেন পরিচালনার সঙ্গে যুক্ত বিবিধ ক্ষেত্রের সংস্কারের জন্য দমদম জংশন স্টেশনের আপ লাইনে মেরামতির কাজ হবে।

কাল ও পরশু বাতিল ১৪টি লোকাল
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহান্তে শিয়ালদহ মেইন লাইনে যাত্রী দুর্ভোগের শঙ্কা। রেল ট্র্যাক সহ ট্রেন পরিচালনার সঙ্গে যুক্ত বিবিধ ক্ষেত্রের সংস্কারের জন্য দমদম জংশন স্টেশনের আপ লাইনে মেরামতির কাজ হবে। যেকারণে আগামীকাল শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে পরশু রবিবার ভোর ৬টা ৪০ মিনিট পর্যন্ত ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। ফলে এই সাত ঘণ্টা দমদম জংশন স্টেশনের আপ লাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। শনি ও রবিবার দু’দিনে মোট ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে কাল আপ-ডাউনে বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি (৩২২৪৯, ৩২২৫২)। রবিবার ছুটির দিনে সব মিলিয়ে এক ডজন লোকাল ট্রেন চলবে না। বাতিল হওয়া আপ ও ডাউন ট্রেনগুলি হল, শিয়ালদহ-বনগাঁ (৩৩৮১৩, ৩৩৮২২), শিয়ালদহ-হাসনাবাদ (৩৩৬৫১, ৩৩৬৫২), শিয়ালদহ-ডানকুনি (৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮)। এছাড়াও এই কাজের জন্য রবিবারের পুরী-শিয়ালদহ (২২২০২) দুরন্ত এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হবে। পুরী থেকে ট্রেনটি যাত্রী নিয়ে তিন ঘণ্টা দেরিতে রাত ১০টা ২৫ মিনিটে ছাড়বে। অন্যান্য দিন ট্রেনটি সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে যাত্রা শুরু করে। পাশাপাশি কয়েকটি ট্রেন ঘুরপথে গন্তব্যে পৌঁছবে। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ