Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলা পরীক্ষায় অনুপস্থিত ১২০০ ছাত্রছাত্রী হাজির ইংরেজি পেপারে!

উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় না বসেও  ইংরেজি পরীক্ষা দিতে এলেন বেশ কিছু পরীক্ষার্থী। এই চমকপ্রদ তথ্য ছাড়া পরীক্ষা নির্বিঘ্নেই মিটল বুধবার।

বাংলা পরীক্ষায় অনুপস্থিত ১২০০  ছাত্রছাত্রী হাজির ইংরেজি পেপারে!
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় না বসেও  ইংরেজি পরীক্ষা দিতে এলেন বেশ কিছু পরীক্ষার্থী। এই চমকপ্রদ তথ্য ছাড়া পরীক্ষা নির্বিঘ্নেই মিটল বুধবার। প্রশ্ন নিয়ে ছাত্রছাত্রীদের মতো তেমন কোনও অসন্তোষের খবর নেই। সংসদের তথ্য বলছে, বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী। তবে, ইংরেজি পরীক্ষায় গরহাজিরার সংখ্যা ৯ হাজার ৫০৮। অর্থাৎ, ধরে নেওয়া যায় বারশোরও বেশি পরীক্ষার্থী ফেব্রুয়ারিতে ফাইনাল সেমেস্টারের সঙ্গেই বাংলা বা প্রথম ভাষার পরীক্ষা দেবে বলে ঠিক করেছে। এখন সেই বিকল্প বা চয়েস পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে। তবে, তখন সেই পরীক্ষা দিলে সেটি সাপ্লিমেন্টারি হিসেবেই গণ্য করা হবে। মার্কশিটেও তার উল্লেখ থাকবে। প্রসঙ্গত, ছাত্রীদের অনুপস্থিতির সংখ্যা ছাত্রদের প্রায় দ্বিগুণ। পরীক্ষার্থীদের টোকাটুকি করতে গিয়ে বা মোবাইল নিয়ে ধরা পড়ার কোনও খবর নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ